সারাদেশ

‘মুই জানু তোমরা মোক ভালোবাসেন’ ঠাকুরগাঁওয়ে মাটি ও মানুষের সঙ্গে...

মোঃ মনিরুজ্জামান অনিক,ঠাকুরগাঁওঃ আজ দুপুরে প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে এসেছেন দেশের ২৩ তম মহামান্য  রাষ্ট্রপতি...
  • সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।  শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার পবনাপুর ইউনিয়নের ময়মন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে বিপুলসংখ্যক মাছ মারা যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়মন্তপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে গোলাম কিবরিয়া শাহীন মন্ডল প্রায় পাঁচ বছর আগে স্থানীয় অবিলাশ চন্দ্রের কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা জামানতের বিনিময়ে প্রায় এক বিঘা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করেন। ওই পুকুরে রুই, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। চাকরির সুবাদে গোলাম কিবরিয়া শাহীন বাইরে থাকায় পুকুরটির দেখভালের দায়িত্ব পালন করতেন তার বড় ভাই গোলাম মওলা মন্ডল। ভুক্তভোগীদের দাবি, শনিবার সকাল ১০টার দিকে মাছের খাবার দিতে গিয়ে পুকুরের পানিতে অসংখ্য মাছ মরে ভাসতে দেখা যায়। কিছু মাছ পানির ওপর সাদা হয়ে ভেসে ছিল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুকুরপাড়ে ভিড় করেন। পরে পুকুরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মৃত মাছের স্তুুপ দেখা যায়। গোলাম কিবরিয়া শাহীন মন্ডলের পরিবারের অভিযোগ, পুকুরের জমিটি দেবত্তর খাস জমি ছিল। প্রায় এক বছর আগে অবিলাশ চন্দ্র নিজের নামে জাল দলিল তৈরি করে জমিটির মালিকানা দাবি করেন এবং স্থানীয় তৈয়ব আলীর ছেলে তৌহিদুল ইসলাম নাদুর কাছে জমিটি বিক্রি করেন বলে তারা দাবি করেন। এরপর পুকুরের মাছ সরিয়ে নেওয়ার জন্য তাদের বলা হয়। তবে মাছ চাষের জন্য তারা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় চান। গোলাম মওলা মন্ডল বলেন, অবিলাশ চন্দ্র আমাদের অগোচরে পুকুরের পাশের বাড়ির মালিক তৌহিদুল ইসলাম নাদুর কাছে জমি বিক্রি করে গোবিন্দগঞ্জে গিয়ে বসবাস করছেন। জামানতের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আমাদের পুকুরের মাছ নিধন করা হয়েছে বলে আমরা মনে করছি। সকালে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। স্থানীয় বাসিন্দা ফজলুল হক আকন্দ বলেন, একসঙ্গে এত মাছ মারা যাওয়ার ঘটনা দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি তারা শুনেছেন এবং একসঙ্গে বিপুলসংখ্যক মাছ মারা যাওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। তবে শনিবার রাতে কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে, তা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি। তাদের মতে, মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত করতে পুকুরের পানির নমুনা ও মৃত মাছ পরীক্ষা করা প্রয়োজন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৌহিদুল ইসলাম নাদু। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে পুকুরে মাছ নিধনের অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। ভুক্তভোগী গোলাম কিবরিয়া মন্ডল শাহীন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনাটি তদন্ত করে পুকুরে মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ নির্ণয়, জড়িতদের শনাক্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তবে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না এবং ঘটনায় কারা জড়িত তা তদন্ত ও পানির নমুনা বা মৃত মাছ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।
  • সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় হয়ে ইউনুস আলী নামের এক ঝাল মুড়ি বিক্রেতা ও আব্দুর রাজ্জাক...
  • সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 0 Comment
রাজনীতি সারাদেশ

স্ত্রীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন সাতক্ষীরার যুবদল নেতা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহানুর রহমান মিলনের স্ত্রী সেলিনা...
  • সেপ্টেম্বর ৫, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও শহর;জেলাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার

মোঃ মনিরুজ্জামান অনিকঃঠাকুরগাঁওঃ আগামীকাল ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার...
  • সেপ্টেম্বর ৫, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জমি দখলের চেষ্টার অভিযোগ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।...
  • সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 0 Comment
জাতীয় সারাদেশ

“মেধার আলো, সম্প্রীতির বন্ধন, তারুণ্যের উচ্ছ্বাস—তারাগঞ্জে এক দিনে সাকিলা ফারজানার...

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও...
  • সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীর কোলের শিশুর দায়িত্বে নিলেন...

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরার নারী পুলিশ কনস্টেবল শিল্পী দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিয়োগ পরীক্ষায় অংশ...
  • সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

পলাশবাড়ীতে ব্রীজে ভাঙ্গন, ঝুঁকি নিয়ে চলাচল, চরম ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর এলাকায় কানারজান ব্রীজ ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই ব্রীজটি ভবানীপুর থেকে রামপুরা ও কোমরপুর হাটে যাতায়াতের অন্যতম প্রধান পথ হওয়ায় ভাঙনের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। ঝুঁকি নিয়ে পথচারীরা চলাচল করলেও রিকশা, ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে দেখা দিয়েছে ব্যাপক সমস্যা। স্থানীয়দের অভিযোগ, ব্রীজের ওপরের অংশের একটি জায়গা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি আরও বড় হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের চারপাশে লাল কাপড়ের নিশানা টানিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন। ব্রীজটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। ভাঙনের কারণে যানবাহন চলাচল বন্ধ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেককে কয়েক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বাড়ছে। ব্যবসায়ী আলম মিয়া বলেন,সপ্তাহে দুই দিন কোমরপুর হাট বসে। কানারজান ব্রীজটি ভেঙে যাওয়ার পর হাটে কাঁচামাল নিয়ে যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে। দ্রুত ব্রীজটি মেরামত করা প্রয়োজন। শিক্ষার্থী সাদিয়া বলেন, ব্রীজটি ভেঙে যাওয়ায় স্কুলে যেতে অনেক দূরের রাস্তা ঘুরতে হচ্ছে। এতে সময় বেশি লাগে এবং প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে।” দ্রুত ভাঙন মেরামত করা না হলে ব্রীজটির ক্ষতিগ্রস্ত অংশ আরও বড় হয়ে যেতে পারে। বিশেষ করে রাতে চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া কোনো জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে সেটিও সম্ভব হচ্ছে না। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কানারজান ব্রীজটি সরেজমিনে পরিদর্শন করে ভাঙনের কারণ ও বর্তমান পরিস্থিতি নিরূপণ করবেন এবং দ্রুত সংস্কারকাজের উদ্যোগ নেবেন। একই সঙ্গে সংস্কারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ব্রীজের ভাঙা অংশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। দীর্ঘস্থায়ী দুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত কানারজান ব্রীজটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
  • সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 0 Comment
সারাদেশ

সড়ক দুর্ঘটনাটায় আহত প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায়

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার। ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য...
  • সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 0 Comment