জাতীয় সারাদেশ

শতবর্ষের ঐতিহ্যে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর) 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।

দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জেলার সাদ্রা দরবার শরীফের অনুসারীরা চাঁদ দেখার ভিত্তিতে আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। জানা যায়, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রহ.) এই নিয়ম চালু করেন। সেই থেকে প্রায় ১০০ বছর ধরে তার অনুসারীরা আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করছেন।

এবারের ঈদ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইলসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামেও উৎসবমুখর পরিবেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জেলার বিভিন্ন স্থানে ১২টি ঈদগাহ মাঠ ও ১৮টি মসজিদসহ মোট ৩০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানির কার্যক্রম শুরু করেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,