সারাদেশ

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত -২

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী রংপুর ঢাকা জাতীয় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান ২৬ মে মঙ্গলবার রাত ১১ টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য মোটরসাইকেলে যোগে বাড়ী ফিরছিলেন চালক আলমগীর হোসেন (২৬)।

পথিমধ্যে রাত ১১ টার দিকে রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর রাইগ্রাম নামক স্থানে পৌছিলে রাস্তা পারাপারের সময় ওসমান গনী (৬০) নামের এক বৃদ্ধকে জোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থল দুই জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটর সাইকেল চালক আলমগীর (২৬) মৃত্যু বরন করেন।

গুরুতর আহত অবস্থায় ওছমান গনী (৬০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালক আলমগীর (২৬) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পোদ্দার পাড়া গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে ও পথচারী ওছমানগনী (৬০) গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান উল্লেখিত ঘটনায় ২ জন ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সড়ক দুর্ঘটনায় একজন ব্যাক্তির মৃত্যুর কথা নিশ্চিত করলে ও অপরজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করতে পারেনি।তিনি অপরজনের মৃত্যুর ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান খোজখবর নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হবে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান জানান দুর্ঘটনার সার্বিক তথ্য গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ নিশ্চিত করবে।

সড়ক দুর্ঘটনায় নিহত ওছমান গনীর জানাযার নামাজ বাদ যোহর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা করেছে এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,