আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার লেবাননজুড়ে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। মাত্র ১০ মিনিটের এই অভিযানে অংশ নেয় প্রায় ৫০টি যুদ্ধবিমান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশজুড়ে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে।

অধিকাংশ হামলা চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়, ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত-আহতদের ভিড়ে বৈরুতসহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে চরম চাপ সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল।

এদিকে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৫ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। সেই যুদ্ধবিরতিকে স্থায়ী করার কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যা ইরানের সমর্থনপুষ্ট, দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে রয়েছে। গোষ্ঠীটিকে দমন করতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে সামরিক অভিযান শুরু করে আইডিএফ।

পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক চাপের মুখে লেবানন সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে চলতি বছরের মার্চের শুরুতে সেই যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু হয় এবং তা ক্রমেই বিস্তৃত আকার ধারণ করে।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি থেকেও সরে আসার হুমকি দিয়েছে ইরান।

সূত্র : এএফপি, এনডিটিভি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

আন্তর্জাতিক সারাদেশ

ভারত যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্থ হবে….ভোমরায় উপদেষ্টা এম সাখাওয়াত

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের
আন্তর্জাতিক

মনমোহন সিংয়ের মৃত্যু ভারতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা

  • ডিসেম্বর ২৭, ২০২৪
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশটির সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি