তারেক জিয়ার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে – বিএনপির মহাসচিব আলমগীর
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
তারেক জিয়ার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। গনতন্ত্রের প্রবর্তনের নির্বাচন। আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই তাহলে তারেক জিয়ার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একটি অন্য দলের সম্পর্কে বলতে চাইনা, নিজের দলের সম্পর্কে বলতে চাই। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতার বিশ্বাস করেনা তাদেরকে আপনারা কেউ বিশ্বাস করবেন না।
পরিবারের চাহিদা মেটানোর জন্য প্রতি পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড দেয়া হবে, কৃষকদেরকে কৃষি কার্ড দেয়া হবে। যারা ঋন নিয়েছেন তাদেরকে ১০ হাজার টাকার কৃষি ঋন মওকুফ করে দিবো। দেশের শিক্ষিত বেকার ১ কোটি যুবক যুবতীকে চাকুরি দিবো। সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে ধাঁনেরশীষ প্রতীক তুলে দিয়ে তাকে ধানেরশীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তাকে নির্বাচিত করার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জের মানুষের সাথে দিনরাত কাজ করেছেন। আজকে দেশের একটি জটিল মুহূর্তে নির্বাচন হচ্ছে। তারা ২০ হাজার মানুষকে হত্যা করেছে। জুলাইয়ে ২ হাজার যুবককে হত্যা করা হয়েছে। আপনাদের ভোটে নির্বাচনে জয়ী হয়ে সে নির্বাচনের মধ্য দিয়েই আমরা যেন সৃজনশীল সরকার গঠন করতে পারি। শান্তির দেশ নির্মাণ করতে পারি। সে জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরেই তিনি নির্বাচনের পথে প্রান্তরে ছুটেছেন। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান করতে চাই। এ দেশে ভালেবাসার সাথে বাস করতে চাই। আজকে এ নির্বাচনে বড় সমস্যা করছে একটি দল। এ দলটি বিশ্বাস যোগ্য নয়। এটি পাকিস্তানিদের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার সময়ও বিরোধিতা করেছে। তারা চরমোনাই পীর সাহেবদের সাথে জোট করেছিল। তখন চরমোনাই পীর সাহেব বুঝতে পেরেছিল এদের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। এটা বুঝতে পেরে তারা জোট থেকে বের হয়ে আসে। চরমোনাই পীর সাহেব বলেছিল এদের ভোট দেয়া হারাম।
পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় ৮ ফেব্রুয়ারী রবিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা বিএনপি এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলার নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট গোলাম হাফিজের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, ডাঃ নজরুল ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক তৌকির আহমেদ তুহিন, আমেরিকা যুবদলের সভাপতি জাকির হোসেন চৌধুরী , দেবীগঞ্জ উপজেলার আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু, পঞ্চগড় ২ আসনের দেবীগঞ্জ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর শেখ, ওলামা দলের জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রহিমুল ইসলাম বুলবুল।
নির্বাচনী জনসভায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।





