সারাদেশ

“জনগণের টাকায় সেবা, খারাপ আচরণ নয়” – হাসপাতালের কর্মীদের নির্দেশ

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম চিকিৎসকদের প্রতি মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন সঠিক ও আন্তরিক সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। রোগীদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে দায়িত্ব অবহেলার কোনো সুযোগ নেই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা পৌরশহরে আয়োজিত একটি পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি রোগীদের খোঁজখবর নিয়ে চিকিৎসা সেবার মান সম্পর্কে জানতে চান।
তিনি বলেন, “আপনারা যারা সরকারি হাসপাতালে চাকরি করেন, তাদের মূল দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া। মনে রাখতে হবে, আপনাদের বেতনভাতা জনগণের টাকায় দেওয়া হয়। তাই রোগীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ করা প্রত্যেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নৈতিক কর্তব্য।”
এ সময় তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের মানুষ নানা কষ্ট করে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অনেক সময় দরিদ্র রোগীরা ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ্য রাখে না। তাই সরকারি হাসপাতালগুলোতে উন্নত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সারাদেশে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি চালানো হচ্ছে এবং তা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সুন্দর রাখতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমাদের বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও রাস্তা-ঘাট পরিষ্কার রাখা সকলের সম্মিলিত দায়িত্ব।”
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ জনগণ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পরে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, রংপুর-২ আসনের অন্তর্ভুক্ত তারাগঞ্জ উপজেলা ও বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,