সারাদেশ

পঞ্চগড়ে বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনে নির্বাচনে নিয়াজ সভাপতি ফয়জুল সম্পাদক নির্বাচিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৪ এপ্রিল শনিবার সকালে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও এর মহানন্দা ইকো কটেজে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মরগেন টি ইন্ডাস্ট্রির নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ট ইন্ডাস্ট্রিজের ফয়জুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান
জাহাঙ্গীর আলম। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরে তিনি আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। এ কার্যনির্বাহী কমিটি দুই বছর দাযিত্ব পালন করবেন।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরীর আলমগীর হোসেন ও  বাংলা টি ম্যানুফ্যাকচারীর মোঃ শাহ আলম। যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদা রফিক টি গার্ডেনের মোঃ আসাদুজ্জামান ও ফারিষ্ট টি গার্ডেনের সায়দুল হাসান প্রধান। কোষাধ্যক্ষ পদে সুপ্রীম টি গার্ডেনের আনোয়ার হোসেন ও পরিচালক পদে নির্বাচিত হন মলি চা কারখানার মখলেসুর রহমান, জামান এগ্রো টি গার্ডেনের ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি গার্ডেনের শেখ ফরিদ, মেঘা টি গার্ডেনের জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাস্ট্রির কারখানার সেলিম মাহমুদ।
এসময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু, ৩০ টি চা বাগানের মালিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের নতুন কমিটির সভাপতি নিয়াজ আলী চৌধুরী বলেন, বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিটি। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋন সুবিধা এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোনদার করা হবে।
সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা সকল সদস্যদের সাথে নিয়ে এক যোগে কাজ করবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,