সারাদেশ

দেবীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১২ পদে ২৩ প্রার্থী

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত তেলীপাড়া ব্লক ও হাল্কা পাম্প পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন বৈদ্যুতিক ব্লক ও হাল্কা পাম্প সেচ উপ প্রকল্পের মূল কমিটির তফসীল ঘোষনা করার পরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
৭ এপ্রিল মনোনয়ন পত্র বিক্রির শেষ সময়ে ১২ পদে ২৩ প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে তারা মনোনয়ন পত্র কিনে নেন। এডহক কমিটির ২৬ ফেব্রুয়ারী সভার সিদ্ধান্তের ভিত্তিতে ১২ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
২২ এপ্লিল বুধবার সরকারপাড়ার প্রেম বাজার স্মাট কৃষক ক্লাবে নির্বাচনের ভোট গ্রহন করা হবে।
নির্বাচনে সভাপতি ১ পদের বিপরীতে ৩ জন ফরম ক্রয় করেন। তারা হলেন সফিকুল ইসলাম, শাহা আলম, মহেষ চন্দ্র রায়।
সহ-সভাপতি ১ জনের পদে আহনাফ আবিদ কৌশিক একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেন।
সাধারণ সম্পাদক পদে ১ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন পত্র ক্রয় করেন। তারা হলেন রাশেদুল ইসলাম, বিদুৎষ চন্দ্র রায়, হানিফুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক ১ জনের বিপরীতে রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল হালিম বাক্কি মনোনয়ন পত্র ক্রয় করেন। কোষাধ্যক্ষ ১ জনের বিপরীতে আজগর আলী নামে একজনই মনোনয়ন পত্র ক্রয় করেন।
কার্যকরী সদস্য সাধারণ ৪ জনের বিপরীতে পবিত্রা রানী, ইয়াকুব আলী, আব্বাস আলী, মমতাজ আলী খোকন আলী ও নাইম হোসাইন মনোনয়ন পত্র ক্রয় করেন।
কার্যকরী সদস্য (ভূমিহীন প্রতিনিধি) ১ জনের বিপরীতে পারভীন রানী রায় ও ভৌরভী রানী রায় মনোনয়ন পত্র ক্রয় করেন।
কার্যকরী সদস্য (মৎস্য জিবি প্রতিনিধি) ১ জনের বিপরীতে বসন্ত রায় ও মিতু রানী মনোনয়ন পত্র ক্রয় করেন।
কার্যকরী সদস্য (দুঃস্ব নারীদের প্রতিনিধি) ১ জন এসোসিয়েশনে প্রতিনিধি বা সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
নির্বাচন পরিচালনা কমিটির ২৫ মার্চের সিদ্ধান্ত অনুযায়ী ২২ এপ্রিল ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র বিক্রয়ের সময়সীমা দেয়া হয়। ২ থেকে ৭ পর্যন্ত। মনোনয়ন পত্র দাখিলের সময় দেয়া হয়েছে ৯ এপ্রিল। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও বাছাই শেষে প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয় ১১ এপ্রিল। বাতিলকৃত মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল আবেদন দাখিলের সময় দেয়া হয় ১২ এপ্রিল। আপিল আবেদনের উপর শুনানি এবং শুনানি শেষে চুড়ান্ত চুড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশের তারিখ দেয়া হয় ১৩ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ দেয়ার তারিখ করা হয়েছে ১৬ এপ্রিল। ফলাফল প্রকাশ ভোট গ্রহন ও গননা শেষে নির্বাচনের তারিখ করা হয়েছে ২২ এপ্রিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,