সারাদেশ

পঞ্চগড়ে টীকাদান কর্মসূচির উদ্ধোধন করলেন ডিসি শুকরিয়া পারভীন 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন টীকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টীকাদান কর্মসূচির উদ্ধোধন করেন।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে টীকাদান কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, পঞ্চগড় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রিনা।
২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়।
এবার প্রতিটি টীকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারীর পাশাপাশি কেন্দ্রে ২ জন করে হিসেবে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
পঞ্চগড় সদর উপজেলায় ৬ হতে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৫ হাজার ৬৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৩৪ হাজার ৬৭ জন।
২৪১ টি কেন্দ্রে ৪৮২ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ১ হাজার ৯শ জন আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ১৭ হাজার।
১৪৫ টি কেন্দ্রের ২৯০ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
বোদা উপজেলায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৪ হাজার ৬শ আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৪২ হাজার।
২৪১ টি কেন্দ্রের ৪৮২ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
দেবীগঞ্জ উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৪ হাজার ৫শ জন আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৩৩ হাজার।
২৪১ টি কেন্দ্রে ৪৮২ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন
তেঁতুলিয়া উপজেলায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩ হাজার ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা আছে ১৯ হাজার ৯শ  জন। ১৬৯ টি কেন্দ্রে ৩৩৮ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
পঞ্চগড় পৌরসভায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা রয়েছে ৭শ ৩০ জন এবং
১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা রয়েছে
৬ হাজার ৫০ জন। ৪০ টি কেন্দ্রের ৮০ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন
পঞ্চগড় জেলায় এবার মোট ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা হল ১৯ হাজার ৭৯৩ জন ও
১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা আছে
১ লক্ষ ৫১ হাজার ৬১৭ জন। ১০৭৭ টি কেন্দ্রে এবার সেচ্ছাসেবক রাখা হয়েছে ২১৫৪ জন।
পঞ্চগড় জেলার মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৪১০ জন শিশু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,