সারাদেশ

‎সিমান্তে ১৫ বিজিবি অভিযান লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:‎
‎সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎​আজ ২৯ জুন (সোমবার) ভোর ৪টার দিকে শিমুলবাড়ী বিওপির আওতাধীন বানিয়াটারী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

‎​বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিমুলবাড়ী বিওপির একটি বিশেষ টহলদল বানিয়াটারী নামক স্থানে অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১৬.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা।

‎​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং চোরাচালান বন্ধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিজিবি’র এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,