Uncategorized

ঈদ-উল-আযহা উপলক্ষে ফেনী জেলার পশুর হাট এর নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা।

ঈদ-উল-আযহা উপলক্ষে ফেনী জেলার পশুর হাট এর নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফেনী জেলার পশুর হাট সমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ মে আসন্ন পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে ফেনী জেলার পশুরহাট সমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ফেনী জেলার পশুর হাট সমূহের ইজারাদার বৃন্দের সাথে মত বিনিময় সভা পুলিশ লাইন্স ডিলশেডে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান,পুলিশ সুপার ফেনী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোঃবাতেন,উপ-পরিচালক(উপসচিব)স্থানীয় সরকার ও পৌর প্রশাসক,ফেনী পৌরসভা।এই সময় পুলিশ সুপার বলেন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল প্রকার চাঁদাবাজি ও মারামারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ফেনী জেলা পুলিশের পক্ষ-থেকে গ্রহণ করা হবে।কোনো গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি,সন্ত্রাসী,পশুর হাটে পকেটমার,মলম পার্টিসহ ছিনতাই কারীদের বিরুদ্ধে তালিকা তৈরি করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে জেলা পুলিশ গ্রহণ করছে।পশুর হাট কেন্দ্রিক অননুমোদতি ও অবৈধ রাস্তা দখল করতে না পারে সেদিকে তৎপর থাকা,হাট কেন্দ্রিক অবধৈভাবে গাড়ি পার্কিং না করে সে বিষয়ে তৎপর থাকতে সংশিষ্ট অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অতিরিক্ত দ্বায়িত্বে (ক্রাইম এন্ড অপস্),ফেনী মুঃসাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী,সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) জনাব তসলিম হুসাইন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল)মোঃ সৈয়দ মুমিদ রায়হান,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)জয়া রায় চৌধুরী, ও ফেনী সদর,ফুলগাজী,পরশুরাম,দাগনভূইয়া,সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ,টিআই, ডিবি,ডিএসবি সহ ফেনী জেলার পশুর হাট সমূহের ইজারাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মশি উদ দৌলা রুবেল ফেনী
0১৮১৪৯৪৮০৬২

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨