Uncategorized

চাঁদপুরে যুবককে গলা কেটে হত্যা

মোঃ সোহেল রানা :
চাঁদপুর শাহরাস্তি উপজেলার পূর্ব চিতোষী মনিপুর গ্রামে আলমগীর নামে (৩৫) এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসায় ছাদে চোর এসেছে বলে জানালে তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে পরে আমরা সেখানে গিয়ে এ দৃশ্য দেখতে পাই।

খোদেজা বেগম আরও বলেন, এ সময় বাসায় গেট বন্ধ ছিল, ছাদে উঠার বিকল্প কোনো পথ নেই, তবে গাছ দিয়ে ছাদে উঠা যায় বলে ধারণা করছেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨