Uncategorized

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রের মুখে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ :থানায় অভিযোগ

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেম প্রত্যাখ্যান করায় অস্ত্রের মুখে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলার কাঁশারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী ওই এলাকায় স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। সাব্বির নামের এক কিশোর তাকে মাদরাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত।

এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত সাব্বিরের কয়েকজন বন্ধু। প্রেম প্রত্যাখ্যান করায় সাব্বির ভুক্তভোগীকে অপহরণের হুমকি দেয়। হুমকির পর থেকে ভুক্তভোগী তার মামার বাড়ি কাঁশারা গ্রামে আশ্রয় নেয়।

ঘটনার রাতে সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায়, ওই সুযোগে সাব্বিরসহ কয়েক কিশোর অস্ত্র নিয়ে ভুক্তভোগীর মামার বাড়িতে হামলা করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর নানা শহীদ উল্যাহ বলেন, বিশাল বিশাল রামদা, ছুরিসহ অস্ত্রশস্ত্র নিয়ে সাব্বির ও তার সহযোগী ১৫ থেকে ২০ জন এসে আমাদের সবাইকে অস্ত্র ধরে আমার নাতনিকে তুলে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨