শিক্ষাঙ্গন

পাথরঘাটায় আবাসিক হিফজ মাদ্রাসা পরিচালনা নিয়ে ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

বরগুনার পাথরঘাটায় আবাসিক হিফজ মাদ্রাসার সুষ্ঠু পরিচালনা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আবাসিক মাদ্রাসায় শাসন, নির্যাতন, যৌন নিপীড়নসহ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাজিরহাট বাজার সংলগ্ন রহমতপুর আল-মদিনা দারুস সুন্নাত মাদ্রাসায় এ সভার আয়োজন করে পাথরঘাটা হিফজ মাদ্রাসা ঐক্য পরিষদ।

উল্লেখ্য, পাথরঘাটা হিফজ মাদ্রাসা ঐক্য পরিষদ ২০২৫ সালের অক্টোবর মাসে উপজেলার হিফজ মাদ্রাসাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, শিক্ষার মানোন্নয়ন এবং অভিন্ন নীতিমালার আলোকে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যাত্রা শুরু করে। প্রত্যেক মাসেই উপজেলার বিভিন্ন মাদ্রাসায় আলোচনা সভার আয়োজন করা হয়।

চরদুয়ানী তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং রহমতপুর আল-মদিনা দারুস সুন্নাত মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নুরুল হুদার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন হিফজ মাদ্রাসার পরিচালক, প্রধান শিক্ষক ও ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত আবাসিক পরিবেশ নিশ্চিত করতে সকল মাদ্রাসাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর তদারকি, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, শৃঙ্খলাবিধি অনুসরণ এবং শিক্ষক-পরিচালকদের জবাবদিহিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা পাথরঘাটা হিফজ মাদ্রাসা ঐক্য পরিষদের কার্যক্রম আরও বেগবান করা, উপজেলার সকল আবাসিক হিফজ মাদ্রাসাকে একই প্ল্যাটফর্মের আওতায় এনে সমন্বিতভাবে পরিচালনা, অভিন্ন নীতিমালা প্রণয়ন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর