ফরিদগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে আগের মতো আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এম.এ হান্নানের সমর্থকরা।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মৌন মিছিলটি উপজেলার বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আমজাদ হোসেন শিপন, ইমাম হোসেন, ফারুক খান, নজরুল ইসলাম পাটোয়ারী, আব্দুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আমিন মিজি, পৌর বিএনপি নেতা জাকির গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা, যুব মহিলা দলের ফারজানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।




