সারাদেশ

বনদস্যু দাপটে আবারো অশান্ত সুন্দরবন,আতঙ্কে বনজীবিরা

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু জনাব ও ডন বাহিনীর আতঙ্কে বনজীবিরা।সুন্দরবন সংলগ্ন কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ ঘুরে বেশ কিছু বনজীবি রফিকুল, সাইফুল, আলিম হোসেন বলেন কিছুদিন ডন বাহিনীর আতঙ্কে আমরা সুন্দরবনে মাছ, কাকড়া আহরণ করতে যেতে পারিনি। পরিবার পরিজন নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি, সুন্দরবন ছাড়া বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের এলাকায় নেই, যে কারনে আমাদের সুন্দরবনের উপরে নির্ভরশীল হতে হয়।যদি আমাদের উপকূলীয় এলাকায় কল কারখানা ফ্যাক্টরি থাকতো তাহলে আমরা বনজীবিরা সুন্দরবনের মাছ, কাকড়া আহরণ বাদ দিয়ে কল কারখানা ফ্যাক্টারি থাকলে সেখানে দিনমজুর দিয়ে সংসার চালাতে পারতাম।
বনজীবি হোসেন বলেন শনিবার ১৪ ফেব্রুয়ারী সকালে সরকারি রাজস্ব দিয়ে কৈখালী স্টেশন থেকে সাদা মাছের পাশ নিয়ে সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য বের হয়ে গোলাখালীর কাঁচাকাচি গিলে হঠাৎ আমার বাড়ি থেকে ফোন দিয়ে বলছে জনাব বাহিনী কচুখালী, দারগাং এর মুখ থেকে আমাদের বাড়ির পাশের লোক জিম্মি করেছে।বনে যাওয়ার দরকার নেই বাড়ি ফিরে এসো। সহিদ বলেন আগে আতঙ্কে ছিলাম আলিম ও ডন বাহিনীর আবার আসলো জনাব বাহিনী তাহলে আমরা গরিব মানুষ এখন কি করবো ছেলে মেয়ে লেখাপড়া খরচ চালানো তো দূরের কথা আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টকার হয়ে পড়েছে । তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অসহায় বনজীবি সহ সচেতন মহল বলেন প্রশাসনের কোন তৎপরতা না থাকায় বনদস্যুরা বেপরোয়া ভাবে সুন্দরবনে চলাফেলা করছে।
এবিষয়ে কৈখালী ফরেস্ট স্টেশনে ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মনজুরুল কবির বলেন জেলে বাওয়ালী বনদস্যুর হাতে জিম্মি হয়েছে এমন খবর এখনো পর্যন্ত আমাদেরকে কেউ জানাইনি। এবিষয়ে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর ব্যবহৃত ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,