সারাদেশ

রৌমারীতে চাঁদাবাজির মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে পরিবহনে চাঁদাবাজির মিথ্যা অপবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন কার্যকরী সভাপতি জিন্নাত আলী।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন কার্যকরী সভাপতি জিন্নাত আলী। তিনি জানান, শুক্রবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখাকে’ চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়ে শাওন পরিহনের মালিক আব্দুল মতিন ও তার সঙ্গে থাকা লোকজন নিয়ে ঘৃর্ণ অপচেষ্টা চালিয়েছেন।

তিনি আরও জানান, শাওন পরিবহনের মালিক আব্দুল মতিনের ছয়টি পরিবহন (বাস) চলে। আবার দুটি পরিবহন (বাস) কিনে চলাচল শুরু করিয়েছেন তিনি। কিন্তু সংগঠনকে না জানিয়ে চালালে পরিবহনের শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা দেখা দেওয়ায় ওই পরিবহন (বাস) দুটি কোন সড়কে চলাচল করে তার কাউন্টারে গিয়ে জানতে চান সংগঠনের নেতৃবৃন্দ। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা লোক জনদের নিয়ে চাঁদাবাদ, চাঁদাবাদ বলে চিৎকার করেন মালিক আব্দুল মতিন। এ সময় কিছু সাংবাদিক ভাইদের ডেকে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস (রেজি.৩১৪) রৌমারী উপজেলা শাখাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেন এবং শ্রমিকদের নামে চাঁদাবাজির মিথ্যা অপবাদ, কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করে শ্রমিকদের ভাবমূর্তি মারাত্মকভারে ক্ষুন্ন করেছেন তিনি। এমন কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখার সহসভাপতি শহিদুর রহমান বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন। সংগঠন অবৈধ নয়, তার ব্যবসা অবৈধ। তিনি নিজেও অবৈধ। ইতিপূর্বে আমরা দেখেছি তিনি বিভিন্ন অবৈধ ও অশ্লীল কাজে লিপ্ত। তিনি দশ বছর আগে মানুষের গাড়ী চালিয়েছেন। তিনি কিভাবে আঙ্গুলফুলে কলাগাছ হয়েছে, কিভাবে এতগুলো গাড়ীর মালিক হলো। এ ঘটনায় প্রশাসনের কাছে বিচারের দাবি জানান তিনি।

অভিযুক্ত মালিক আব্দুল মতিন বলেন, আমি আরও নতুন দুটি গাড়ী কিনে চলাচল করাচ্ছি। তার জন্য আমার ছোট ভাইয়ের কাছে টাকা চেয়েছে সংগঠনের লোকজন। তবে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে তা মিথ্যা।
সংবাদবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখার সকল সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মেডিয়ার সাংবাদিকগণ #

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,