সারাদেশ

নওগাঁর মান্দায় ১৫ লিটার মদ সহ আটক-২

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় ১৫ লিটার চোলাই মদ সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। তারই অংশ হিসেবে গতকাল রবিবার ১৫ নভেম্বর বেলা ১১ টারদিকে নওগাঁর মান্দা থানা পুলিশ মান্দা থানাধীন চক জামদৈই বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ২ জনকে আটক করেন। আটককৃত ২ জন হলেন, মান্দা উপজেলার ভালাইন সরদারপাড়া গ্রামের জানে আলমের ছেলে তাইজুল ইসলাম (৫৫) ও ভালাইন আদিবাসীপাড়া গ্রামের মৃত রবি পাহান এর ছেলে রাম প্রসাদ পাহান (৫৪)। চোলাই মদ সহ ২ জনকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ বলেন, এব্যাপারে থানায় ১টি নিয়মিত মাদক মামলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,