চাঁদপুরে স্বামীর মুখের দূর্গন্ধ সহ্য করতে না পেরে স্ত্রীর থানায় লিখিত অভিযোগ
মোঃ সোহেল রানা :
চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক অশান্তির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন এক স্ত্রী।
শনিবার (৪ এপ্রিল) শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তারের স্বামী (৫০) ছেরাগ আলী। স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় পারভীন আক্তার দীর্ঘদিন ধরে তাকে মুখ পরিষ্কার করার জন্য অনুরোধ করে আসছিলেন। কিন্তু এতে স্বামী হেলাল আলী ক্ষিপ্ত হয়ে প্রায়ই তাকে গালাগাল ও মারধর করেন। বিষয়টি নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।
বর্তমানে স্বামীর মুখের দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করা তার জন্য কষ্টকর হয়ে পড়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
এ অবস্থায় বিষয়টি সমাধানের জন্য এবং স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন পারভীন আক্তার।
এ বিষয়ে শাহরাস্তি থানার পুলিশ ওসি মীর মাহাবুর রহমান জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


