সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১নং কুলাগড়া ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুলাগড়া ইউনিয়ন শাখা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এ মানবিক কার্যক্রমে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা সভাপতি মুফতি নূরে আলম সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী মানবসেবাই অন্যতম বড় ইবাদত। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঈদের আগে এমন সহায়তা অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে আনে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,