জাতীয় সারাদেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপন

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. মাওলানা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।
ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী জানান, ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এছাড়া সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা আরিফ চৌধুরী।

এদিকে পাশের ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামেও ঈদ উদযাপন করা হবে। টোরামুন্সীরহাট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে আরও জামাতের আয়োজন করা হয়েছে। মতলব উত্তর উপজেলায়ও কয়েকটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় তার অনুসারীরা প্রতি বছরের মতো এবারও আগাম ঈদ পালন করছেন।
হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত গ্রামে এ ঈদ উদযাপন হবে। প্রতি বছরের মতো এবারও শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,